1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আদালতে হাজিরা গোলাপের - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আদালতে হাজিরা গোলাপের

  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৩.০৩ পিএম
  • ৫৯৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় রোববার সকালে আদালতে হাজিরা দিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীকে আদালতে তলব করা হয়।

জানা গেছে, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে ২ স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেন। এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযুক্ত আব্দুস সোবহান গোলাপকে নির্বাচনে অনুসন্ধান কমিটি তলব করে এবং অভিযোগকারী তাহমিনা বেগম ও তৌফিকুজ্জামানকে সশরীরে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের তথ্য প্রমাণ নিয়ে থাকতে বলা হয়।

অভিযোগকারী তাহমিনা বেগম সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর অভিযোগকারী তৌফিকুজ্জামান কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সোবহান গোলাপ বাদ্য যন্ত্র বাজিয়ে ও প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ২ স্বতন্ত্র প্রার্থী। এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়।

এ ব্যাপারে আদালতের পেশকার আনোয়ার হোসেন জানান, দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এখনও কোন সিদ্ধান্ত দেয়নি। পরে সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!