1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

ডাসারে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৫.৩১ পিএম
  • ৫৪৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের ডাসারে মো. বাবুল পালোয়ান নামে এক আওয়ামী লীগ নেতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ওই নেতার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কাজীবাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ফিরোজ খন্দকার, ডাসার উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান তোঁতা, মো. হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম বেপারী, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, শহিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মাহফুজ ফারজী প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগ নেতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক বাবুল পালোয়ান সাংবাদিকদের জানান, তার নিজ বাড়ির পাশে খালের উপরে একটি ব্রিজ থাকার পরেও ওই ব্রিজের পাসে নতুন আর একটি ব্রিজ আমার জমির উপরে নির্মান কাজ শুরু করেন এল.জি.ই.ডি। পরে এই নতুন ব্রিজ নির্মান করাকে কেন্দ্র করে আমি সরকারি দপ্তরে অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন মোবাচ্ছের আলী। পরে ডাসার থানা পুলিশ আমাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন। আসলে এ মামলা একটি উদ্দেশ্য মূলক মামলা আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি সরকারের কাছে দাবী করছি যাতে এই অপ্রয়োজনীয় ব্রিজের কাজ বন্ধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!