1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সাংবাদিককে পেটানো দায়ে পুলিশ কনস্টেবল মো শাহীন শেখ প্রত্যাহার - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে সাংবাদিককে পেটানো দায়ে পুলিশ কনস্টেবল মো শাহীন শেখ প্রত্যাহার

  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৯.৪৩ এএম
  • ৫৭৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা । মাদারীপুরের সদর উপজেলার শ্রীনদী বাজারে দৈনিক গণকন্ঠ পত্রিকার সাংবাদিক ও মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ সোহেল শিকদারকে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মোঃ শাহীন শেখ কর্তৃক পেটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই সাংবাদিক রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং  ওই কনস্টেবল শাহীনকে মাদারীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে শ্রীনদী বাজারে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে ভ্যানচালক মিন্টু খালাসী শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।   ভুক্তভোগী মিন্টু খালাসীর সাথে    ওই সাংবাদিক কথা বলার সময় কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কনস্টেবল মোঃ শাহীন শেখ শার্টের কলার ধরে গালাগালি ও কিল ঘুষি দিতে থাকে। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে আসে। এঘটনার সংবাদ পেয়ে ওই সাংবাদিককে দেখতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। সাংবাদিক সোহেল শিকদার মাদারীপুর সদর উপজেলার রায়েরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসকেন্দার শিকদারের ছেলে। এবিষয়ে মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, অভিযুক্ত কনস্টেবল মো শাহীন শেখকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!