1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী নিহত - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী নিহত

  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৪.১৮ পিএম
  • ৫৭৫ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো.সিরাজ বেপারী (৪৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নাম এলাকায়। নিহত ব্যক্তি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের ছাদের বেপারীর ছেলে। এদিকে নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকায় অবস্থারত বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশী। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জেনেছি দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা সিরাজ বেপারী কাছে চাঁদা দাবী করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। সাথে সাথেই গুলি করে হত্যা করা হয় সিরাজকে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নামক স্থানে এক চিকিৎসকের কাছে যান সিরাজ বেপারী। ডাক্তার দেখানোর পরে নিজ বাসায় ফেরার পথে দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবী করেন। চাঁদা দিতে  অস্বীকার করলে ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চারটি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সিরাজ বেপারী। পরে বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশী গিয়ে তার লাশ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা নামক হাসপাতালের হিমাগাড়ে রাখা আছে।
এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ জানান, নিহতের মরদেহ দেশে আনতে যদি কোন ধরনের সহযোগীতা দরকার হয় তাহলে সব ধরনের সহযোগীতা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!