1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবী থেকে ৯ বছরের শিশু উদ্ধারসহ নারী অপহরণকারীকে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর পল্লবী থেকে ৯ বছরের শিশু উদ্ধারসহ নারী অপহরণকারীকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৩.৫৮ পিএম
  • ৮১৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।
র‌্যাব সুত্র জানায় ৯ সেপ্টেম্বরঃ একজন মহিলা অপহরণকারী পূর্ব পরিকল্পনা মতে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ৯ বছরের শিশু অপহরণ করেছে এবং সে অভিযোগ গ্রহণের ৪ ঘন্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল পল্লবী থানাধীন মুসলিম বাজারস্থ “সি ব্লক” এর একটি পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে নাবালিকা শিশু মোছাঃ মিথিলা আক্তার (০৯) কে উদ্ধার পূর্বক অপহরণকারী চক্রের সক্রিয় নারী সদস্য মোছাঃ সুমি বেগম (৪০),পিতা-মৃত সিদ্দিক,জেলা-শরিয়তপুর,কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকা হতে অসহায় গরীব ছোট বাচ্চাদের খাবার কিনে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করে বিভিন্ন বাসায় কাজের নামে অবৈধভাবে দালালের কাছে বিক্রি করে আসছিলো। উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!