1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরিশালের বাকেরগঞ্জ যুবলীগ নেতা ও ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী তৌকির গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

বরিশালের বাকেরগঞ্জ যুবলীগ নেতা ও ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী তৌকির গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১.০৬ এএম
  • ৫৯৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ইছাপুরা এলাকায় চাঞ্চল্যকর সাবেক যুবলীগ নেতা ও ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন (৪০)’কে কুপিয়ে ও গুলি করে হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী তৌকির (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৩ ডিসেম্বর বিকালে ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ইছাপুরা এলাকায় চাঞ্চল্যকর সাবেক যুবলীগ নেতা ও ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন (৪০)’কে কুপিয়ে ও গুলি করে হত্যাকান্ডের প্রধান আসামী তৌকির মোল্লা (২৪)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গত ৪ ডিসেম্বর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ইছাপুরা এলাকার সাবেক যুবলীগ নেতা ও ইউপি সদস্য জহিরুল ইসলাম মামুন ইছাপুরা চৌরাস্তা হতে ব্যক্তিগত কাজ শেষে বাড়ী যাওয়ার পথে রাত ৮ টার দিকে বটতলা বাজারের পৌঁছানো মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা কতিপয় সস্ত্রাসীরা মোটর সাইকেলযোগে তার পথরোধ করলে ভিকটিম জহিরুল ইসলাম মামুন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পাশের বাগানে আশ্রয় নেয়। এ সময় সন্ত্রাসীরা ভিকটিম জহিরুল ইসলাম মামুনকে এলোপাথারিভাবে রামদা দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে গুরুত্বর জখম করে। এক পর্যাযে সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত করার জন্য আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি করে মোটর সাইকেলযোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে নৃশংস এই হত্যাকান্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হয়। উক্ত হত্যাকান্ডের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর বিকালে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূলহোতা ও প্রধান আসামি ১। তৌকির মোল্লা (২৪), থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ ভিকটিম জহিরুল ইসলাম মামুনের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!