1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নেশা করে বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান বন্ধু শশাংক গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

রাজৈরে নেশা করে বন্ধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান বন্ধু শশাংক গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৪.০১ পিএম
  • ৫৮৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে নেশা খেয়ে বন্ধু সুশান্ত বেপারীকে (৩২) ডেকে এনে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে রক্ত পান করেছে বন্ধু শশাংক মন্ডল (৩২)। শনিবার দুপুরে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । মুমুর্ষ অবস্থায় সুশান্ত বেপারীকে উদ্ধার প্রথমে রাজৈর ও পরে অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শশাংক মন্ডলকে গ্রেফতার করে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সেনদিয়া গ্রামের নিবারন মন্ডলের ছেলে ও বর্তমান ইউপি সদস্য প্রদীপ মন্ডলের ছোট ভাই রুপার অলংকার ব্যবসায়ী শশাংক মন্ডল দীর্ঘদিন যাবত নেশা করে আসছে ।

শনিবার দুপুরে পূর্ব শত্রুার জের ধরে শশাংক ফের নেশা করে পাশাপাশি বাড়ি তার বন্ধু মৃত জগিন্দ বেপারীর ছেলে রুপার অলংকার ব্যবসায়ী সুশান্ত বেপারীকে ডেকে এনে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে । পরে ওই স্থানে বসে শুশান্ত বেপারীর শরীর থেকে ঝড়া রক্ত খায় । এসময় এলাকায় আতংক ছড়িয়ে পরে । শশাংক মন্ডলের হাতে থাকা ধারালো অস্ত্র ও হাতুড়ির ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি । এসময় এলাকার অনেক লোক জড়ো হয়ে তাকে আটক করে । পরে তারই বড় ভাই বর্তমান ইউপি সদস্য প্রদীপ মন্ডল পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় । রাতে মামলা হওয়ার পর গ্রেফতার দেখিয়ে শশাংককে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করে ।

গুরুতর আহত সুশান্ত বেপারীর বৌদি সন্ধ্যা বেপারী জানায়, আমার দেবর সুশান্তকে ডেকে নিয়ে তারই বন্ধু নেশাখোর শশাংক এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে । আমি এর বিচার চাই ।

অভিযুক্ত শশাংক মন্ডলের বৌদি অঞ্জনা মন্ডল জানায়, আমার দেবর অনেক দিন যাবত নেশা করে । সেই সুশান্তকে কুপিয়েছে ।

রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, অভিযুক্ত শশাংককে গ্রেফতার করে রোববার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!