1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আমাকে জেলে পাঠাক আর যেখানেই পাঠাক গাঁজা আমার লাগবেই।রাজৈরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

আমাকে জেলে পাঠাক আর যেখানেই পাঠাক গাঁজা আমার লাগবেই।রাজৈরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪.২৬ পিএম
  • ৫৬২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর ) প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন মা। সোমবার দুপুরে উপজেলার ইশিবপুর ইউনিয়নের উত্তর আড়াইপাড়া গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে । আটক তুহিন ফকির (৩৫) পেশায় একজন ইজিবাইক চালক ও ওই গ্রামের লোকমান ফকিরের ছেলে । সে দীর্ঘ দিন যাবৎ গাঁজা সেবন করে আসছিল। বাবা মা অনেক চেষ্টা করেও তাকে গাঁজা সেবন থেকে ফিরিয়ে আনতে পারেনি । এমনকি সে একে একে পাঁচটি বিয়ে করেও মাদকের নেশা ছাড়তে না পাড়ায় স্ত্রীরা একে একে সংসার ছেড়ে চলে যায়। অবশেষে মা রাজৈর উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার নিকট লিখিত অভিযোগ করেন ।

জানাযায়, সম্প্রতি তুহিন ফকির মাদকাসক্ত কর্মকান্ডের ফলে এলাকাবাসী ও তার পরিবার অতিষ্ঠ হয়ে উঠে। অন্য কোন পন্থা না পেয়ে অবশেষে তার মা ছকিনা বেগম সোমবার সকালে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার কাছে অভিযোগ দিলে তার নির্দেশ মোতাবেক রাজৈর থানার এস,আই মিজান তার বাড়িতে অভিযান চালায় । এসময় গাঁজা সেবনরত অবস্থায় তুহিনকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে (তুহিন ফকির) ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করে পুলিশের কাছে সোপর্দ করেন। এসময় তুহিন ফকির বলেন, আমি দীর্ঘ ২২ বছর যাবৎ গাঁজা সেবন করতেছি। এখন গাঁজা না খেলে আমি কোন কাজকর্ম করিতে পারি না। তাই আমি কোন দিন গাঁজা ছাড়তে পারবো না। আমাকে জেলে পাঠাক আর যেখানেই পাঠাক গাঁজা আমার লাগবেই।

স্ত্রী, বাবা ও মায়ের প্রতি সে প্রতি নিয়তই শারিরীক ও মানসিক নির্যাতন করতো। যে কারনে তার স্ত্রীরা তাকে একে একে ছেড়ে চলে যায়। শুধু নিজে গাঁজা সেবনই করে না, মাঝে মধ্যে গাঁজা বিক্রয় করে বলেও অভিযোগ রয়েছে। এর আগে সে আরো দুই বার একই কারনে সাজা ভোগ করেছে বলে এলাকাবাসী জানান।
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!