1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তিনটি আসনে ১৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে তিনটি আসনে ১৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪.৩৪ পিএম
  • ৫২৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে তিনটি সংসদীয় আসনে মোট ১৩ প্রার্থীর প্রতিক বরাদ্দ হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মারুফুর রশিদ খান নিজ কার্যালয়ে প্রার্থীর ও সমর্থকদের সামনেই প্রতিক বরাদ্দের ঘোষণা দেন। পরে প্রার্থীরা বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। অনেকেই নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মিছিলও করেছেন। উন্নয়নের নানান প্রতিশ্রুতি ভোট প্রার্থণা করেন প্রার্থীরা।

রির্টানিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর-ই আলম চৌধুরী লিটন পেয়েছেন নৌকার প্রতিক, জাতীয় পার্টির প্রার্থী মোতাহার হোসেন সিদ্দিক লড়বেন লাঙ্গল প্রতিক নিয়ে। আর বাংলাদেশ তরিকত ফেডারেশন তোফাজ্জেল হাসেন খানের প্রতিক ফুলের মালা। মাদারীপুর-০২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খানের প্রতিক নৌকা, বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী ডাব প্রতিক পেয়েছেন সুবল চন্দ্র মজুমদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতিক পান ইউসুফ আলী সুমন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে লড়বেন একেএম নুরুজ্জামান। এদিকে মাদারীপুর-০৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রতিক পান ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম পেয়েছেন ঈগল প্রতিক, জাতীয় পার্টি মো. আব্দুল খালেক পেয়েছেন লাঙ্গল, তৃনমূল বিএনপির প্রবীন হালদারের মার্কা সোনালী আঁশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতিকে লড়বেন নিতাই চক্রবর্তী ও কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ^াসের মার্কা গামছা।

এর আগে রোববার দুপুরে মাদারীপুর-০১ আসনে জাকের পাটি মাসুদ শিকদার, মাদারীপুর-০২ আসনে মো. আসাদুজ্জামান আকন ও মাদারীপুর-০৩ আসনে ইকবাল হোসেন খোকন মুন্সী কেন্দ্রীয় সিদ্ধান্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া মাদারীপুর-০৩ আসন থেকে আরেক স্বতন্ত্র প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মারুফুর রশিদ খান জানান, আচরনবিধি মেনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!