1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কাজী জাফর উল্লাহর ভাইকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করতে হবে: নিক্সন চৌধুরী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

কাজী জাফর উল্লাহর ভাইকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করতে হবে: নিক্সন চৌধুরী

  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১১.০৩ এএম
  • ৫১৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও আওয়ামীলীগের প্রার্থী কাজী জাফর উল্লাহর চাচাতো ভাই সাকলাইন কাজী শেখ পরিবার, শেখ সেলিম, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শেখ হেলাল ও শেখ তন্ময়কে নিয়ে জাত-বেজাতে গালিগালাজ করেছেন। এই কাজী সাকলাইনকে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে আওয়ামীলীগ থেকে বহিস্কার করতে হবে।’ তিনি মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার সূর্য্যনগর বাজার এলাকায় উপজেলা যুবলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যেই কাজী সাকলাইনের বিরুদ্ধে এলাকার মানুষ মামলা দিয়েছে। সে আচরনবিধি লঙ্ঘন করেছে এবং শেখ পরিবারকে নিয়ে যে বিশ্রী ভাষায় মন্তব্য করেছে তার জন্য সাকলাইনের বিচার করতে হবে। সাকলাইনকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের জনগন আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোটের মাধ্যমে এর উচিত বিচার করে দিবে।
ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউল মাদবরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াশ পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহির চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ পান্নু চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজীব ঢালী, সাধারন সম্পাদক আসিফ হোসেন প্রমুখ। সাকলাইন কাজীর উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরআগেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর বিভিন্ন সভা থেকে চীফ হুইপসহ জাতীয় নেতৃবৃন্দ নিয়ে বিভিন্ন উস্কানিমুলক বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য,গত ৭ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়–য়া গ্রামে এক উঠান বৈঠকে ফরিদপুর-৪ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর চাচাতো ভাই ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন কাজী তার বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তন্ময়সহ শেখ পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ন ,মানহানিকর ও নির্বাচন আচরন বিধি বহির্ভূত কথা বলেন। তার এই কুরুচিপূর্ন বক্তব্যটি ‘ফরিদপুর.২৪ আপডেট নিউজ’ নামের একটি ফেইসবুক এ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। এনিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার (১৮ ডিসেম্বর) ফেইসবুকে ভাইরাল হওয়া পোস্টটি শিবচর উপজেলা যুবলীগ সভাপতি মো: ইলিয়াস হোসেন পাশার নজরে এলে এদিন রাতেই তিনি বাদী হয়ে হেদায়েত উল্লাহ সাকলাইন এর বিরুদ্ধে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!