1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে গৃহবধূর রহস্যজন মৃত্যু । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে গৃহবধূর রহস্যজন মৃত্যু ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৪.২৫ পিএম
  • ৯৩০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে এক সন্তানের জননী লাভলী বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে । গৃহবধূর পরিবারের দাবি, শশুর বাড়ির লোকজন তাকে শারিরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে । তবে শশুর বাড়ির লোকজনের দাবি, হত্যা নয় বরং তার স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আতœহত্যা করেছে । বুধবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের মৃত হাসু মোল্লার মেয়ে লাভলি বেগমের সাথে প্রায় ৬ থকে ৭ বছর পূর্বে রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার মজিবর সরদারেরর ছেলে প্রবাসি আজাদ সরদারের বিয়ে হয় । বিয়ের পর থেকে স্বামীর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল । এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার সময় সৌদি প্রবাসী স্বামী আজাদের সাথে মোবাইলে কথাকাটাটির এক পর্যায় ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আতœহত্যা করার চেষ্টা করে । পরে বাড়ির লোকজন টের পেয়ে গৃহবধূ লাভলী বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । গৃহবধূ লাভলি বেগমের ভাই রাসেল মোল্লা জানায়, আমার বোনকে ওর শশুর বাড়ির লোকজন শারিরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে । আমি এর সঠিক বিচার চাই । গৃহবধূর শশুর মজিবর সরদার তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, সৌদি প্রবাসি আমার ছেলে আজাদের সাথে মোবাইলে কথাকাটাকাটির পর গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আতœহত্যা করার চেষ্টার খবর পেয়ে আমি পুত্রবধুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । এলাকবাসি জানায়, এর আগেও ওই গৃহবধূ দুইবার আতœহত্যার চেষ্টা করে । রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!