1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে গোলাপ সমর্থকের বোমা হামলা, আহত ১০ - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে গোলাপ সমর্থকের বোমা হামলা, আহত ১০

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১১.৩৫ এএম
  • ৫০৫ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের পক্ষের মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী তোফাজ্জেল হোসেন ওরফে গেন্দু কাজী (৭০), গেন্দু কাজীর ছেলে মুরাদ কাজী (৩০), লক্ষ্মীপুরের আতিবর সরদারের স্ত্রী আখলিমা বেগম কহিনুর (৪৫), হাবিবুর রহমান সরদারের ছেলে কাঞ্চন সরদার (৫৫), মো. খোকন সরদারের ছেলে সোহেল সরদার (৪০), হাতেম সরদারের ছেলে ইয়াদুল সরদার (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের পক্ষে তোফাজ্জেল হোসেন ওরফে গেন্দু কাজীর নেতৃত্বে ঈগল মার্কার মিছিল বের করে কর্মী ও সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর লোকজন বাধা দেয়। পরে মিছিলে অতর্কিতভাবে অর্ধশত হাতবোমা নিক্ষেপ করেছে।

এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হাতবোমায় উভয়পক্ষের অন্তত দশজন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এব্যাপারে অভিযুক্ত ফজলুল হক বেপারী বলেন, ‘আমি এলাকায় ছিলাম না। গেন্দু কাজীর লোকজন আমার কয়েকজন কর্মীকে প্রথমে মারধর করে। পরে হামবোমারও ঘটনা ঘটেছে। আমার ৩-৪ জন লোক আহত আছে। তারা হাসপাতালে ভর্তি।

গেন্দু কাজীর ছেলে মুরাদ কাজী বলেন, ‘আমরা ঈগল পাখি মার্কার মিছিল নিয়ে বের হই। মিছিলে ৪০০ থেকে ৫০০ লোক ছিল। মিছিলটি লক্ষ্মীপুর নূরানী মাদ্রাসার সামনে আসলে ফজলুল হক বেপারীর লোকজন অতর্কিত হামলা চালায়। পরে হাতবোমা নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।’

মাদারীপুর জেলা সদর হাসপাতালের জনিির বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়জুর রহমান বলেন, ‘বোমার বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে বেশ কয়েকজন এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া শেষে ভর্তি করে দেয়া হয়েছে।’

এব্যাপারে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি সহকারি কমিশনারসহ অতিরিক্ত পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু’পক্ষের লোকজন আহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!