1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপি অসহযোগ আন্দোলনের নামে মানুষ হত্যা করবে: শাজাহান খান - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বিএনপি অসহযোগ আন্দোলনের নামে মানুষ হত্যা করবে: শাজাহান খান

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১.০৪ পিএম
  • ৪৬৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
বিএনপি অসহযোগ আন্দোলনের নামে এদেশের মানুষ হত্যা করবে বলে দাবী করেছেন
আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। তিনি শুক্রবার সকাল ১০টার দিকে তার নির্বাচনী এলাকা মাদারীপুর ২ আসনে গণসংযোগের সময়

সাংবাদিকদের একথা জানান। শাজাহান খান বলেন, বিএনপি সব সময় হরতাল, অবরোধ আর অসহযোগ আন্দোলনের ডাক দেয়। কিন্তু তারা কখনোই সফল হতে পারেনি। তার কারণ, তারা আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে শত শত মানুষ হত্যা করে। এতে পরিস্কার যে, বিএনপি এদেশের মানুষকে ভালোবাসে না, দেশের উন্নয়ন চায় না। তারা আবার এদেশে লুটপাতের রাজত্ব কায়েম করতে চায়। যে কারণে এখন তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। শাজাহান খান এসময় বিএনপির কার্যক্রমের সমালোচনা করে বলেন, কোন আন্দোলনই সফল হয় না জনগণের সম্পৃক্ততা ছাড়া।

বিএনপি এখন জনগনের সাথে নেই। ফলে তাদের কোন আন্দোলনই সফল হবে না। আর আওয়ামীলীগ এদেশের মানুষের পছন্দের দল হওয়ায় মানুষের ভালোবাসায় এবারও নির্বাচনে জয় লাভ করবে। শাজাহান খান এসময় মাদারীপুর ২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছে। তিনি বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন। মাদারীপুর ২ আসনে শাজাহান খান ছাড়াও আরো দুই জন প্রার্থী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!