1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
তারেক জিয়ার এখন রক্তের বন্যা দরকার: চীফ হুইপ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

তারেক জিয়ার এখন রক্তের বন্যা দরকার: চীফ হুইপ

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৪.২৮ পিএম
  • ৫২৫ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, জিয়াউর রহমানের কু সন্তান তারেক জিয়ার উদ্দেশ্য হলো স্বাধীনতা যুদ্ধের সময় যেমন মানুষদের হত্যা করা হইছে। তিনি এখন বাসের মধ্যে আগুন দেয়াচ্ছে, তিনি এখন ট্রেনের মধ্যে আগুন দেয়াচ্ছে । ট্রেনের লাইন খুলে দিচ্ছে। এতে ট্রেন দূর্ঘটনায় শত শত মানুষ মারা যেতে পারে। হাজার হাজার মানুষ মারা যেতে পারে। তার এখন রক্তের একটা বন্যা দরকার । তার সাথে স্বাধীনতা বিরোধীসহ কুচক্রী মহল এক জায়গায় হয়ে নির্বাচন বানচাল করে অনিবার্চিত সরকার চাচ্ছে।
বুধবার মাদারীপুর-১ আসনে নির্বাচনী জনসংযোগে বন্দরখোলায় চীফ হুইপ এসব কথা বলেন। এদিন তিনি বন্দরখোলা ও সন্ন্যাসীরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
চীফ হুইপ আরো বলেন, তারেক জিয়াসহ কু চক্রী মহলকে কারা সমর্থন দিচ্ছেন। যারা বঙ্গবন্ধু হত্যাকারীদের সমর্থন দিয়েছিল তারাই (বিদেশী) এদের সমর্থন দিচ্ছেন। যে সকল বিদেশীরা এখন মানবাধিকারের কথা বলছে ভাল ভাল কথা বলছে। এরা (বিদেশীরা) তো বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি। বঙ্গবন্ধু হত্যাকারীদের তারা কেন আশ্রয় দিয়েছে। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞে যার সাজা হয়েছে সেই তারেক জিয়াকে তারা কেন আশ্রয় দিয়েছে। তাকে তো আমাদের বিচারের আওতায় ফেরত দেয়ার কথা। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের যারা হত্যা করছে দেশান্তরী করেছে তাদের তারা স্যাংশন দিচ্ছে না। তাদের নিয়ে কাউকেতো মানবাধিকারের কথা বলতে দেখি না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!