1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বৈঠা হাতে নৌকার মিছিলের ভিডিও ভাইরাল! স্বতন্ত্র প্রার্থীর ক্ষোভ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে বৈঠা হাতে নৌকার মিছিলের ভিডিও ভাইরাল! স্বতন্ত্র প্রার্থীর ক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৮.৪৬ এএম
  • ৬৩৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবাহান মিয়া গোলাপের পক্ষে বৈঠা হাতে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ভিডিওটি ভাইরাল হলে ভোটারদের মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

এক মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মাদারীপুর-৩ আসনের নির্বাচনী এলাকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য ড. আবদুস সোবাহান মিয়া গোলাপের সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক বেপারীর বৈঠা হাতে একটি মিছিল বের করেন। গত ১৯ ডিসেম্বর বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের প্রধান সড়ক হয়ে লক্ষ্মীপুর বাজারের মধ্যে দিয়ে কয়েক’শ কর্মী হাতে কাঠের তৈরি বৈঠা নিয়ে নৌকার পক্ষে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে মিছিলটি করেন।

সংশ্লিষ্ট ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মিছিলের পরে ভীতিকর পরিস্থিতি ভোটারদের মধ্যে কমিয়ে আনতে গত ২১ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর নেতৃত্বে একটি মিছিল বের হয়।

সেই মিছিলে হামবোমা বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন। পরবর্তীতে ২১ ডিসেম্বর রাতে এ ঘটনায় সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীসহ ৫৭ জনকে আসামি করে গেন্দু কাজীর ভাই কাজী মোফাজ্জেল হোসেন বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পর দিন ২২ ডিসেম্বর বিকেলে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান ও স্থানীয় সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী সভার আয়োজন করে নৌকার কর্মীদের উজ্জীবিত করে বক্তব্য রাখেন।

পরে ২৩ ডিসেম্বর ভোর রাতে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সদস্য এসকান্দার খাঁনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে নৌকার সমর্থকরা। এরপরই ১৯ ডিসেম্বরের নৌকার পক্ষে বৈঠা হাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের এই মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু করে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো জেলাজুড়ে এখন ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, ‘লক্ষ্মীপুরে আবদুস সোবাহান মিয়া গোলাপের সমর্থকরা কাঠের বৈঠা হাতে নিয়ে মিছিল করে ভোটারদের ভয় দেখিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন। শুধু তাই নয় ওই বৈঠা মিছিলের পর থেকেই পুরো লক্ষ্মীপুর ইউনিয়নে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে হত্যার ঘটনা ঘটিয়েছেন নৌকার সমর্থকরা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ ব্যাপারে ড. আবদুস সোবহান মিয়া গোলাপ অন্যের উপরে দায় চাপান। বরং তার প্রতিপক্ষরা তাকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে দাবী করেন। তবে, নাম না প্রকাশ করার শর্তে তার এক সমর্থক জানান, পরিস্থিতি শান্ত আছে। এটা নিয়ে চুপচাপ থাকা ভালো।

মাদারীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘বৈঠা হাতে মিছিলের অভিযোগ পেয়ে অভিযুক্ত ফজলুল হক বেপারীকে কার্যালয়ে ডেকে আনা হয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দিয়েছেন, ভবিষ্যতে এমন কর্মকান্ড করবেন না বলে তিনি অঙ্গিকারও করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!