1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করবেন: চীফ হুইপ - Madaripur Protidin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

শেখ হাসিনা পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করবেন: চীফ হুইপ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ৫৯২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, প্রধানমনন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে একবার প্রধানমন্ত্রী হয়েছেন। ৭ জানুয়ারির পর সে পঞ্চম বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তার পরিবারকে শেষ করতে চেয়েছিল। এখন তারই মেয়ে পৃথিবীর মধ্যে রেকর্ড করবেন পঞ্চম বারের প্রধানমন্ত্রী হয়ে। এটা একটা বিশ^ রেকর্ড হবে। ধারাবাহিকভাবে টানা ৪ বারের প্রধানমন্ত্রী হওয়া পৃথিবীর অনেক দেশে নাই। এটাও একটা রেকর্ড হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর-১ আসনে নির্বাচনী জনসভায় ভান্ডারীকান্দিতে চীফ হুইপ এসব কথা বলেন। এদিন তিনি ভদ্রাসন ও ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

চীফ হুইপ আরো বলেন, ইচ্ছা করলেই আপনি কারো পরিবারকে শেষ করতে পারেন না। গুলি করে খুন করেই একটা পরিবার শেষ হতে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা করতে পারছেন, তার পরিবারকে হত্যা করেছেন। কিন্তু তার আদর্শকে কেউ এ দেশ থেকে হত্যা করতে পারেননি। যার কারনে আওয়ামীলীগ এখনো অনেক শক্তিশালী। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতো, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে। এ দেশের উন্নয়নের জন্য স্বপ্ন দেখেছে কাজ করছে। বঙ্গবন্ধুর মেয়ে তার বাবার চোখে এ দেশ দেখে বাবার অসম্পন্ন কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!