1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপির আগুন সন্ত্রাসীদের একঘরে করতে হবে: চীফ হুইপ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

বিএনপির আগুন সন্ত্রাসীদের একঘরে করতে হবে: চীফ হুইপ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ৫৬৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, স্বাধীনতার পর যদি রাজাকার আল বদরদের প্রশয় না দেয়া হতো।  এদের যদি সামাজিকভাবে না করা হতো, বয়কট করা হতো তাহলে তারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করার সাহস পেত না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ বঙ্গবন্ধু খুনের সাথে যারা জড়িত তাদের পরিবারগুলোকে আমাদের না করতে হবে, একঘরে করতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে।
মঙ্গলবার  মাদারীপুরের শিবচরের উমেদপুরের চান্দেরচর  বাজার মাঠে নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ প্রার্থী চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন। এদিন তিনি উমেদপুর ও কাদিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ, পথসভা ও জনসভায় যোগ দেন।
চীফ হুইপ আরো ব‌লেন, আমাদের মধ্যেও যদি থাকে তাদেরও বয়কট করতে হবে। তাদের সাথে কোন সামাজিক অনুষ্ঠানে যাওয়া যাবে না। তাদের দোকানে যাওয়া যাবে না, তাদের কোন মালামাল কেনা যাবে না। তাদের সাথে ভ্যান গাড়িতেও যাওয়া যাবে না। তাহলে তারা বুঝবে বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা সামাজিকভাবেও দেব। আমরা শিবচর থেকে যদি এ কার্যক্রম শুরু করি ইনশাল্লাহ্ সারাদেশে তারা সামাজিকভাবে বয়কট হবে।
চীফ হুইপ আরো বলেন, যাদেরকে কিছুদিন আগেও বিভিন্ন স্থানে বিএনপির অফিসের সামনে মিটিংয়ে দেখা গেছে। দেখবেন তারাই এখন আমাদের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারাই আমাদের পাশে আসতেছে। ভাব নেবে ভাল হয়ে গেছে। এই ভাল ভাল না। সুযোগ পাইলে আবার আমাদের মারবে। এই আগুন সন্ত্রাস,নির্বাচন বানচালের সাথে যারা জড়িত তাদের আমাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এখন ডিজিটাল বাংলাদেশ। এখন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। এইগুলি ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। শিবচরের নেতাকর্মীসহ সকল মানুষের কাছে আমার একটাই দাবী এই সকল লোক যারা ট্রেনের মধ্যে আগুন দেয়ার সঙ্গে জড়িত।
যে সকল লোক সেই পাকিস্থানী কায়দায় বাসের মধ্যে মানুষকে পোড়ানোর জন্য জড়িত, যে সকল লোক পরিকল্পনা নিয়েছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংশ করে ভোট কেন্দ্র বন্ধ করে দিয়ে দেশি বিদেশী চক্রান্ত করছে এদেশের মানুষের রক্তের বন্যার করে নির্বাচন বন্ধ করার । যে সকল লোক আমাদের বড় বড় নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা হয়তোবা করতে পারে। এই লোকগুলিকে চিহিৃত করে শিবচরের মাটিতে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের দলের কোন নেতা যদি তাদের প্রশয় দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!