1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

রাজৈরে নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৪.৫১ পিএম
  • ৬০২ জন পঠিত
আকাশ আহম্মেদ সোহেল, রাজৈরে (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে বিনামূল্যে রক্তদানকারী সেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা আজগর শেখ বলেন, বিপদগ্রস্থ মানুষের কথা চিন্তা করে ২০২৩ সালের পহেলা জানুয়ারি স্বল্প সংখ্যক সেচ্ছাসেবী নিয়ে আমাদের এ কার্যক্রম শুরু করি। বর্তমানে আমাদের এই সেচ্ছাসেবী পরিবারে ১০০ এর বেশি সদস্য রয়েছে। আমাদের কোন লাভ শর্ত নেই। আমরা মুর্মূর্ষূ রোগীদের পাশে দাড়াতে পারলে নিজেদের ধন্য মনে করি। আমি সকলের প্রতি আহ্বান জানাই, আপনারাও রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে এগিয়ে আসুন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, যুব নেতা এনামুল বাঘা, তালুকদার ডিজিটাল প্লাজার এমডি নুর হোসেন ঢালী, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম, সদস্য রাসেল, তামিম, আবিদ, নাঈম, সুমাইয়া, জুয়েল, নাদিরা, মুসফিকা, মিথিলা, জামি, ইব্রাহিম ও সাংবাদিক আকাশ আহম্মেদ সোহেল সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!