1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে মানসিক প্রতিবন্ধীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

কালকিনিতে মানসিক প্রতিবন্ধীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১১.০৯ এএম
  • ৬৭৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
নির্বাচনী মাঠ উত্তপ্ত করার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে মো. রাজ্জাক ফকির-(৪২) নামে এক মানসিক প্রতিবন্ধীর হাত-পা বেঁধে নির্যাতন চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিচারের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিডিখান ইউনিয়নের মোক্তারহাট বাজারে এ কর্মসুচি পালন করা হয়। তবে একই এলাকার মো. রাসেল বেপারী ওরফে পিচ্চি রাসেল ওই নির্যাতনের কান্ড ঘটিয়েছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।

এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন। অপরদিকে নির্যাতনের শিকার প্রতিবন্ধী রাজ্জাককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া সিকদার, মজিবর রহমান বেপারী, মো. জামাল হোসেন, মো. সিরাজ ফকির, বজলুর রহমান, কাঞ্চন, সালাম মোল্লা, মহসিন ফকির, কাসেম সরদার, আকাইদ কবিরাজ, ফারুক হোসেন, মো. হালিম ও গিয়াসউদ্দিনসহ প্রায় তিন শতাধীক স্থানীয় এলাকাবাসি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া সিকদার বলেন, নির্বাচনী মাঠ উত্তপ্ত করার লক্ষ্যে এবং আমাকে ফাঁসানোর জন্য বৃহস্পতিবার রাতে এ হত্যাকান্ডের চেষ্টা চালিয়েছেন মো. রাসেল বেপারী ওরফে পিচ্চি রাসেল। আমরা অভিযুক্তদের সঠিক বিচার দাবী করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!