1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট: প্রতিবাদে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট: প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১০.০৪ এএম
  • ৪৭৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগমের সমর্থকদের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও তার নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তাহমিনা বেগমে বলেন, মাদারীপুর-৩ আসনে নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা বিভিন্ন ভোট কেন্দ্রে জ্বালা ভোট প্রদান ও জোরপূর্বক ভোট পেটানোর অপচেষ্টায় লিপ্ত ছিলো । কিন্তু আপনাদের সাহসী ভূমিকার জন্য সেটায় তারা সফল হতে পারিনি।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পর মাদারীপুর-৩ আসনের নিপীড়িত ও অবহেলিত জনগণ ইচ্ছায় মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেন, তখন থেকেই আমার নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের হুমকি, কর্মী হত্যা, হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, ঘর-বাড়ি ভাংচুর, লুটপাটসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এরই অংশ হিসেবে আমার ঈগল প্রতীকের কর্মী ইস্কান্দার খা’কে হত্যা, আমার গণসংযোগে বোমা হামলা, আমার নির্বাচনের পোলিং এজেন্ট শোভা আক্তারসহ বেশ কয়েকজন কর্মীকে গুরুত্বরভাবে জখমসহ বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলাসহ সন্ত্রাসী কার্যক্রম চালায় আমার প্রতিপক্ষের সমর্থকরা। কিন্তু অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, নির্বাচনের শুরু থেকেই
প্রতীপক্ষের কর্মী-সমর্থকরা যে সন্ত্রাসী তান্ডব শুরু করেছিলো তা নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পরও চালিয়ে যাচ্ছে। ফলাফল ঘোষণায় প্রতিপক্ষ প্রার্থী পরাজিত হওয়ার ঘোষণার পর তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাত্রা আরও বৃদ্ধি করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, যুগ্নসম্পাদক মীর মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, সোহেল রানা মিঠু, দপ্তর সম্পাদক মো. বেলাল সরদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসিউর রহমান সবুজ ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. সাইদ আহম্মেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!