1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে নৌকার সমর্থকের পুরানো ক্যাম্পে আগুন, চারটি দোকান পুড়ে ছাই - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালকিনিতে নৌকার সমর্থকের পুরানো ক্যাম্পে আগুন, চারটি দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ২.১৪ পিএম
  • ৪৭৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর-৩ আসনের কালকিনি উপজেলার শিকারমঙ্গল-সিড়ি খান সীমান্তবর্তি মিয়ারহাট সংলগ্ন বড় ব্রিজ এলাকায় আওয়ামীলীগের পুরানো নির্বাচনী ক্যাম্পে শুক্রবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ক্যাম্পসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফলে প্রায় আট লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতির শিকার হয়েছে মো. মহসিন উদ্দিন খানের। এঘটনায় শনিবার দুপুরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ক্ষতিগ্রস্থ্য পরিবার ও স্থানীয়রা জানান, কালকিনির সিড়ি খান এলাকার বড় ব্রিজ এলাকায় মো মহসিন উদ্দিন খানের চারটি দোকান রয়েছে। যেখানে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের একটি নির্বাচনী ক্যাম্প ছিল। এতে মাঝে মাঝেই বিরোধী পক্ষের লোকজন হুমকি-ধামকি দিয়ে আসছিল। গেলো রাত ২টার দিকে হঠাৎ ওই ক্যাম্প আগুন দেয় দুবৃর্ত্তরা। এতে নিমিষেই হোটেল, বিকাশের দোকান, চায়ের দোকানসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে শেষ হয়ে যায়। এঘটনায় শনিবার দুপুরে কালকিনি থানা পুলিশ, স্থানীয় আওয়ামীলীগ, ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী পরিদর্শণ করেছে। এসময় দোষীদের বিচার দাবী করেছেন তারা।

ক্ষতিগ্রস্থ্য মো. মহসিন উদ্দিন খান বলেন, ‘নৌকার ক্যাম্প দেয়ায় ঈগলের লোকজন আমাকে হুমকি দিয়েছে বেশ কয়েকবার। এখন ঈগলের লোক এমপি হওয়ায় তাদের কোন কর্মীই আমার দোকানঘর আগুন দিয়েছে। আমি এব্যাপারে কালকিনি থানায় অভিযোগ দিবো।’

সিড়ি খান ইউপির চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার বলেন, ‘নৌকায় ভোট দেয়ায় প্রতিপক্ষের লোকজন এঘটনা ঘটেয়েছে। তবে কে ঘটিয়েছে, সেটা তদন্ত করে বলা যাবে। যারাই এমন নির্মম ঘটনা ঘটেয়েছে, তাদের ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমরা নৌকায় ভোট দেয়ায় এমন নির্যাতন কিভাবে সহ্য করবো। আপনি এসবের শাস্তির আওতায় আনুন।’

তবে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এব্যাপারে কথা বলতে রাজি হয়নি। তবে জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘কারো সম্পদ নষ্ট করার অধিকার নেই। যারা এসবের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা তাহমিনা বেগম। আর নিকটতম প্রতিদ্বন্ধি হয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুস সোবাহান মিয়া গোলাপ। নির্বাচনের পর থেকে বিভিন্ন এলাকায় পক্ষে-বিপক্ষে সহিংসতা হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!