1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় ডাসারে অধ্যক্ষসহ দুই শিক্ষকের এমপিও বাতিল - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় ডাসারে অধ্যক্ষসহ দুই শিক্ষকের এমপিও বাতিল

  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৯.০৯ এএম
  • ৫৪৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
মাদারীপুরের ডাসারের নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) বাতিল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিতপত্র থেকে জানা গেছে, অধ্যক্ষ হিসেবে দুর্লভানন্দ বাড়ৈ শশীকর কলেজ যোগদানের পর থেকে প্রতিষ্ঠানকে অনিয়ম দুর্ণীতির আখরায় পরিনিত করেছে- এমন অভিযোগ উঠে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অনিয়মের অভিযোগ প্রমানিত হয়। পরবর্তীতে ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে তাদের এমপিও বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঐ সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্টদের এমপিও বাতিল সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়।

মন্ত্রনালয়ে লিখিত অভিযোগে দাবী করা হয়, কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বানিজ্য করেছেন কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ। অধ্যক্ষ দূর্লভানন্দ প্রতিষ্ঠানে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে স্ত্রী চম্পা রানীকে অবৈধভাবে সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে কলেজে নিয়োগ দেন। এছাড়াও অধ্যক্ষ দূর্লভানন্দ কোন নিয়মনীতি তোয়াক্কা না করে কলেজে পরিচালনা করছেন। এসব অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে মাউশি বিভাগ এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়।

প্রভাষক চম্পা রানী মন্ডল বলেন, ‘অভিযোগ এসেছে আমার নিয়োগ অবৈধ। আমি নিজে নিজে নিয়োগ নেইনি। নিয়োগ যারা দিয়েছে তারা বলতে পারবে। যদি নিয়োগ অবৈধ হয় তাহলে কতৃপক্ষ আছে তারা ব্যবস্থা নিবে।’
অভিযোগ ও এমপিও বাতিলের বিষয় অধ্যক্ষ দুর্লভানন্দ বলেন, ‘এমপিও বাতিলের বিষয়ে আমার বলার কিছু নেই। অন্য অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!