1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকেরহাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৯.৫৯ এএম
  • ৫৪০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার টেকেরহাটে রাজৈর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল নিতে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ভিড় করেন উপকারভোগীরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের অষ্টম বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহ, যুগ্ম-আহ্বায়ক ও স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, রাজৈর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির, কালের কন্ঠের মাদারীপুর আঞ্চলিক প্রতিনিধি ওহিদুজ্জান কাজল, রাজৈর প্রতিনিধি বিনয় জোয়ারদারসহ শুভসংঘ ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এমপি বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময়ই সরকার ও জনগণকে সহায়তা করে থাকে। করোনার সময়ে তারা হাসপাতাল নির্মাণ করে জনগণের চিকিৎসার ব্যবস্থা করেছিল। সম্প্রতি তারা শুভসংঘের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়াও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে থাকে। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!