1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে যুবলীগের নেতাকে কুপিয়ে মারাত্মক জখম, বিচার বিভাগীয় তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে যুবলীগের নেতাকে কুপিয়ে মারাত্মক জখম, বিচার বিভাগীয় তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ৫৮৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুর জেলা যুবলীগের সহ-সম্পাদক শহিদুল ইসলাম মনাকে মারাত্মাকভাবে কুপিয়ে জখন করেছে দুবৃর্ত্তরা। এই ঘটনায় শনিবার বিকেল ৪টার দিকে তার নিজ বাড়ী জেলা সদরের দক্ষিণ থানতলী এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্যে বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান দোষীদের শান্তির দাবী জানান।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগি পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে শহিদুল ইসলাম মনা তার ব্যক্তিগত মটরসাইলযোগে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ীতে আসছিলেন। এসময় জেলা জজ কোর্ট ও পুলিশ সুপারের কার্যালয়ের মাঝামাঝি আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা মনাকে উদ্দেশ্যে করে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখন করে। পরে তার ডাক-চিৎকারে কিছু লোক এগিয়ে এসে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এতে তার পায়ে, গলায় মারাত্মকভাবে জখম হয়।

এঘটনার মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে মামলায় কাদের আসামী করা হয়েছে, তাদের বিষয় কিছু বলা হয়নি। সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এব্যাপারে ভূক্তভোগি শহিদুল ইসলাম মনা বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জখম করা হয়েছে। আমি কিছু লোক চিনতে পেরেছি। তবে তদন্তের জন্যে তাদের নাম বলেছি। কিন্তু মামলায় তাদের নাম দিয়েছি। আশা রাখি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এঘটনার বিচার পাবো।’

বিচারের দাবীতে সংবাদ সম্মেলন শহিদুল ইসলাম মনাকে হত্যার উদ্দেশ্যে জখনের দায়ীদের বিচারের দাবী করেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকারী সদস্য আসিবুর রহমান খান। তিনি বলেন, ‘এঘটনায় যারা জড়িত তাদের দ্রুত বের করে বিচারের আওতায় আনতে হবে। না হলে বৃহৎ আন্দোলন করা হবে। আর যদি সন্ত্রাসী চিহ্নিত হয়, তাহলে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করা হবে।’
হামলার বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ তদন্ত করে দোষীদের বিচারের সম্মূখিন করা হবে। যদি দোষীদের চিহ্নিত করা যায়, তাহলে দ্রুতই গ্রেফতার করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!