1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পাঠদান স্থগিত রেখে শিক্ষকদের বর্ষপূতি পালন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে পাঠদান স্থগিত রেখে শিক্ষকদের বর্ষপূতি পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৮.৫৩ এএম
  • ৬২৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত রেখে ২০২৩ ব্যাচের সহকারী শিক্ষকদের বর্ষপূর্তী পুনর্মিলনী অনুষ্ঠান করার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ অভিবাকরা। সোমবার (২২ জানুয়ারী) সকালে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আছমত আলী খান অডিটরিয়ামে এই অনুষ্ঠান করা হয়। এতে ব্যাহত হয় পাঠদান।
তবে শিক্ষকদের দাবী, মানোন্নয়নে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা। এটা বর্ষপূর্তি অনুষ্ঠান নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, শিক্ষকরা গান পরিবেশন করছেন। আনন্দ উল্লাস করছেন। নবনিযুক্ত ৯০ জন শিক্ষকসহ উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. হেমায়েত হোসেনসহ অন্যদের।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল বলেন, ‘সদর উপজেলা শিক্ষা অফিসের অনুমতি নিয়ে নবনিযুক্ত সহকারী শিক্ষকরা এই আয়োজন করেছেন। এটা পূর্বের আয়োজন। আজ থেকে বিদ্যালয়ে পাঠদান হঠাৎ করে স্থগিত করা হয়েছে।’

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন বলেন, ‘পাঠদান বন্ধ রেখে এমনটি করার সুযোগ নেই। আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম এবং উপজেলা পরিষদের অডিটরিয়াম আমাদের কাছ থেকে ব্যবহারের অনুমতিও নেয়নি।’

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারী মাসে সদর উপজেলায় সহকারী শিক্ষক পদে ১২৮ জন এবং জেলায় মোট নিয়োগ দেওয়া হয়েছে ৪২০ জন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!