1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের দলিল লেখককে চাঁদার দাবিতে হামলা, রেজিষ্ট্রার অফিসে অনিষ্টকালের কর্ম বিরতি - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরের দলিল লেখককে চাঁদার দাবিতে হামলা, রেজিষ্ট্রার অফিসে অনিষ্টকালের কর্ম বিরতি

  • প্রকাশিত : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৭.০৫ পিএম
  • ৫৪৩ জন পঠিত
মাদাপুর প্রতিনিধি।
মাদারীপুরে দলিল লেখককে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দলিল লেখকরা বুধবার সারা দিন মাদারীপুরে কর্ম বিরতি পালন করেছেন। বিচারের দাবিতে বুধবার বিকেলে দলিল লেখক সমিতির নেতারা সংবাদ সম্মেলন করেছেন। বিচার না পেলে
অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি ঘোষণা করেন।
এতে করে ভোগান্তিতে পড়েছে সাব রেজিষ্ট্রার অফিসে বিভিন্ন কাজে আসা ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে,মাদারীপুর শহরের জেলখানার কোনা এলাকার সজীব ও রাব্বি নামে দুই যুবক দীর্ঘদিন থেকেই দলিল লেখক রুহুল আমিনের কাছে চাঁদা দাবি করছিলেন। চাঁদা না দেওয়ায় বুধবার সকালে রুহুল আমিন কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনার পরপরই দলিল লেখক সমিতির পক্ষ থেকে কর্ম বিরতি শুরু করে। অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন। এসময় দলিল লেখক সমিতির নেতারা দাবি করেন, দীর্ঘদিন থেকেই এই গ্রুপটি আমাদের কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেওয়ায় দলিল লেখক সমিতির সদস্য রুহুল আমিনের উপর হামলা করে। দলিল লেখক সমিতির জেলা কমিটির সভাপতি তইয়ুবুর রহমান তিতু বলেন,ঘটনার বিচার না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. দিদার, সাধারণ সম্পাদক আমির হোসেন, আহত রুহুল আমিন প্রমুখ।
 এবারে মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ বলেন,এই ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!