1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মোবাইল কোম্পানীর টাওয়ারের চুরি হওয়ায় ১৪টি ব্যাটারিসহ একজন আটক - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

রাজৈরে মোবাইল কোম্পানীর টাওয়ারের চুরি হওয়ায় ১৪টি ব্যাটারিসহ একজন আটক

  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ১০.৫৩ এএম
  • ৫৪২ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।:
মাদারীপুরে মোবাইল কোম্পানীর টাওয়ারে ব্যবহৃত চোরাইকৃত ১৪টি ব্যাটারিসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকা থেকে মারুফ শেখকে (১৮) আটক করা হয়। আটক মারুফ একই এলাকার নান্নু শেখের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল কোম্পানীর টাওয়ার থেকে ব্যাটারি চুরি করে বিক্রি করে আসছিল একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় জেলার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হান সিদ্দিকী শামীম এবং উপপরিদর্শক আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স। ঘোষালকান্দি এলাকার খালিয়া সড়কের মাহাবুব শেখের মালিকানাধীন ইজিবাইক তৈরির কারখানার ভেতর তল্লাসী করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় মোবাইল কোম্পানীর টাওয়ারে ব্যবহৃত চোরাই বিভিন্ন ক্যাটাগরির ১৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। কাজের সাথে জড়িত থাকায় আটক করা হয় মারুফ শেখ নামে এক যুবককে।

মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হান সিদ্দিকী শামীম জানান, ব্যাটারি চুরির ঘটনায় দুইজনকে আসামী করে রাজৈর থানায় মামলা দায়ের করেছে ডিবি। একজন গ্রেফতার হলেও পলাতক রয়েছে এজাহারনামীয় আরো এক আসামী। এছাড়া মামলায় অজ্ঞাত আরো দুইজনকে আসামী করা হয়েছে। গ্রেফতার মারুফকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দীর্ঘদিন এই চক্রটি বিভিন্ন এলাকার মোবাইল কোম্পানীর টাওয়ারের ব্যাটারি চুরির পর বিক্রি করে আসছে। এই চক্রটি শুধু জেলা নয়, জেলার বাইরে একই কাজ করে। এই চক্রের বাকি সদস্যদের ধরতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!