1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দুর্বৃত্তের হামলায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সম্পাদকসহ আহত ৩ মহাসড়ক অবরোধ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্বৃত্তের হামলায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সম্পাদকসহ আহত ৩ মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৬.১৬ পিএম
  • ৬৭০ জন পঠিত

মুকসুদপুর গোপালগঞ্জ) সংবাদদাতা:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঘদী ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল (৫৫), তার ড্রাইভারসহ হাতুড়ী পেটায় ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরের পরে উপজেলা পরিষদ চত্বরের ফারক খান মিলনায়তনের কাছে এই হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবীতে মুকসুদপুর আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেত্ববৃন্দ ও রাঘদী ইউনিয়নবাসি ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট উত্তরপাড় মুকসুদপুর অংশে ও ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর অংশ ২ ঘন্টা ব্যাপি অবরোধ চলে। ওই অবরোধের নেতেৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এই অবরোধে উভয় পাশে ৪ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়েছে। অপরদিকে ঢাকা বরিশাল মহাসড়কের টেকেরহাট মুকসুদপুর অংশ অবরোধ করে টায়ার জ্বালিয়ে মিছিল দিতে থাকে রাঘদীবাসি। মুকসুদপুর থানার পুলিশ ঘন্টা খানেক অবরোধ রাখার পরে তীব্র যানজট নিরসনে এবং নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মুকসুদপুর থানার সেকেন্ডে অফিসার এসআই আবদুল আজিজ শেখ এবং মুকসুদপুর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আরিফুজ্জামান জানান, আড়াই টার দিকে মুকসুদপুর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শেষ করে দাপ্তরিক কাজের জন্য উপজেলা পরিষদে যাওয়ার সময় ৫-৬ জনের একটি দুবৃর্ত্ত দল দেশীয় অস্ত্র হাতুড়ি দিয়ে পেছন দিক থেকে আক্রমণ করে। এতে আওয়ামী লীগ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের বা হাত ও বা পায়ে ১৫ টির অধিক হাতুড়ির আঘাতের চিহ্ন হয়েছে। এসময় ব্যক্তিগত মাইক্রোবাস ড্রাইভার আয়নাল শেখ (৩৮) এবং সহযোগী এনামুল খান (২৫) ও আহত হয়।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাঘদী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল উপজেলার রাঘদী ইউনিয়নের দাশের কান্দি গ্রামের গোলাম সারোয়ার রতন মিয়ার ছেলে। অপর ২ আহতরা হলো চরপ্রসন্নদী গ্রামের ফজর আলী শেখের ছেলে আয়নাল শেখ একই গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে এনামুল।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-বরিশাল ও ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর অংশে অবরোধ ,চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালাচ্ছেন। জেলা উচ্চ পর্যায়ের নেত্ববৃন্দ ঘটনাস্থলে আসার জন্য রওনা হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!