1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
স্বতন্ত্র সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে: মাদারীপুরে স্পিকার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

স্বতন্ত্র সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে: মাদারীপুরে স্পিকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৪৩ পিএম
  • ৭০৫ জন পঠিত
মাদারীপুর সংবাদদাতা।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ৩০ জানুয়ারী সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। ওই দিন আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি ভাষণ দান করেছিলেন। আমাদের জাতীয় সংসদে সরকারীদলের সদস্যরা আছেন। বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র  সংসদ সদস্যরা আছেন। কয়েকটি পলিটিক্যাল পার্টির একজন করে সদস্যরা আছেন। কাজেই আমরা আশা করছি যে, রাষ্ট্রপতির  ভাষনের উপর এবারের আলোচনায় দ্বাদশ জাতীয় সংসদকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলবে এবং আমরা একটি কার্যকর দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করছি।  বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।
এদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দুপুরে মাদারীপুরের শিবচরে আসেন স্পিকার। শিবচরের দত্তপাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরীর পিতা সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াস আহমদ  চৌধুরীর কবর জিয়ারত করেন। সেখান থেকে শিবচর উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সরকারী কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী একথা বলেন ।
একই সাথে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু, চীফ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি  ও হুইপরাও এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!