1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে প্রকাশ্যে বালু ব্যবসায়ীকে পেটানো ভি‌ডিও ভাইরাল - Madaripur Protidin
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

মাদারীপুরে প্রকাশ্যে বালু ব্যবসায়ীকে পেটানো ভি‌ডিও ভাইরাল

  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১.০১ পিএম
  • ৬৩৮ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে হোসেন সরদার নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রকাশ্যে এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার সকাল থে‌কে ভি‌ডিওটা ভাইরাল হ‌য়ে‌ছে।  এর আগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত হোসেন সরদার চর খোয়াজপুর গ্রামের আসমত আলী সরদারের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খোয়াজপুর-টেকেরহাট বাজারে ১০-১৫ জন লোক নিয়ে প্রতিপক্ষ সাইফুল সরদারের নেতৃত্বে হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য হোসনকে ওই দিনই রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠায় চিকিৎসক।
আহত হোসেন সরদারের ভাই শাজাহান সরদার বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় এই হামলা চালিয়েছে প্রতিপক্ষ সাইফুল সরদার। সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া হেরে যাওয়ার পর থেকে হুমকি দিয়ে আসছিলেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক সাইফুল সরদার।’
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সি জানান, মাদারীপুর-৩ আসনের সংসদ নির্বাচনে হোসেন সরদার নৌকার পক্ষে কাজ করে। কিন্তু নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ হেরে যান। বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এ জন্য তাহমিনা বেগমের লোকজন এই হামলা চালিয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘এলাকার আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!