1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বাণিজ্য মেলায় জুয়া-অশ্লীলতা বন্ধের দাবিতে মানববন্ধন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে বাণিজ্য মেলায় জুয়া-অশ্লীলতা বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.১৪ পিএম
  • ৬২৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে পৌর বাণিজ্য মেলার নামে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে বাহাদুরপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান’র নেতৃত্বে মানববন্ধন করেছে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন। রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেন তারা।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি শিবচর পৌর এলাকার দাদা ভাই উপশহরে পৌর বাণিজ্য মেলা শুরু হয়। মেলায় সার্কাস, জুয়ার পাশাপাশি অশ্লীল নৃত্য পরিবেশন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের আয়োজনে বিক্ষোভ র‌্যালি বের হয় শিবচর সামসুল উলুম কওমি মাদ্রাসা থেকে। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন তারা। সেখানে মানববন্ধনও করেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিবচরে বাণিজ্য মেলার নামে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধ করার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাই। এই জুয়া আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমরা তা হতে দিতে পারি না।

এসময় বাহাদুরপুর দরবার শরীফের পীর আব্দুল্লাহ মুহাম্মদ হাসান বলেন, বাণিজ্য মেলার নামে জুয়া, সার্কাস, অশ্লীলতা চলছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু। এগুলো চলতে থাকলে পরীক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতিসহ যুব সমাজের ব্যাপক ক্ষতি হবে। এগুলো বন্ধের দাবি জানাই। আমরা ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছি যেন আজকের মধ্যেই জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!