1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সিঁদুর তৈরির কারখানায় অগ্নিকান্ডে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মাদারীপুরে সিঁদুর তৈরির কারখানায় অগ্নিকান্ডে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২.২২ পিএম
  • ৫৪৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে সিঁদুর তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবী। তবে শত্রুতা বসত কেউ অগ্নিসংযোগ করে ক্ষতি করেছে বলে মালিক পক্ষ দাবী করেছে। এ ঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা যায়, শিবচর পৌরসভার চরশ্যামাইল কাজীর দোকান এলাকায় ব্যবসায়ী রবীন্দ্রনাথ মন্ডল ‘রাজলক্ষী এম্পরিয়াম’ নামে একটি সিদুর তৈরির কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। সোমবার গভীররাতে কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কারখানা মালিক রবীন্দ্রনাথ মন্ডলের দাবী কে বা কাহারা শত্রুতাবসত কারখানায় অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করেছে। এ ব্যাপারে রবীন্দ্রনাথ মন্ডল মঙ্গলবার শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কারখানা মালিক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আমার কারখানায় আগুনের কোন কাজ করা হয় না। দুটি বৈদ্যুতিক লাইট চালিয়ে কাজ করা হয়। গতকাল সন্ধার সময়ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আমরা চলে যাই। রাতে আগুনের ঘটনা ঘটে। এতে আমার ধারনা কেউ ইচ্ছে করে শত্রুতাবসত অগ্নিসংযোগ করে আমার এতবড় ক্ষতিসাধন করেছে। আমার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
শিবচর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!