1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভুমধ্যসাগরে নৌযানে অগ্নিকা-ে মাদারীপুরের ৫ জনের মৃত্যু - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

ভুমধ্যসাগরে নৌযানে অগ্নিকা-ে মাদারীপুরের ৫ জনের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.১৫ পিএম
  • ৬১৫ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌযানে অগ্নিকা-ে নিহত ৯ জনরে মধ্যে ৫ জনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে লিবিয়ার দূতাবাসের মাধ্যম ও নিহতদের বাড়িতে গিয়ে এতথ্য নিশ্চিতি হওয়া গেছে। যুবকদের মৃত্যুর খবরে এলাকাজুড়ে চলছে শোকরে মাতম। আদরের সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। এই ঘটনায় দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আর মানবপাচারকারীদরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা আশ্বাস জেলা পুলিশের।

নিহতের স্বজনরা জানায়, গত ১৪ জানুয়ারি মাদারীপুরের রাজৈর উপজেলার বেশ কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে গত বুধবার ১৪ ফেরুয়ারী লিবিয়া থেকে দালালদের মাধ্যমে একটি ইঞ্জিনচালিত নৌযানে রওনা দেয় তারা। তিউনিসিয়ার ভুমধ্যসাগরে নৌযানের ইঞ্জিন ফেটে আগুন ধরে যায়। পরে ভুমধ্যসাগরে ডুবে যায় নৌকাটি। এতে রাজৈর উপজেলার কোদালিয়া গ্রামের সজীব কাজী, পশ্চিম স্বরমঙ্গল গ্রামের মামুন শেখ, সেনদিয়া গ্রামের সজল বৈরাগী, কদমবাড়ী গ্রামের নয়ন বিশ^াস ও কিশোরদিয়া গ্রামের কাওসারসহ ৮ বাংলাদেশির মৃত্যু হয়। এছাড়া এক পাকিস্তানি নাগরিকও মারা যান। খবর পেয়ে কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় কোস্টর্গাড। নিহতদের খবর বাড়িতে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। ঘটনার পর পলাতক অভিযুক্ত দালাল মোশারফ কাজী ও রহিম শেখ।

নিহত সজীব কাজীর পিতা মিজানুর কাজী বলেন, মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামের রহিম শেখ ও সুন্দরদী গ্রামের মোশারফ কাজী প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে নেয় ১২ থেকে ১৫ লাখ টাকা। পরে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকায় ইতালি পাঠালে ঘটে এই র্দুঘটনা। দোষীদের গ্রেফতারের দাবী জানাই।

এব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ‘তিউনিসিয়ার ভুমধ্যসাগরে মাদারীপুরের ৫ জন বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!