1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়ায় গার্মেন্টস কর্মী'কে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মনিরুল ইসলাম @পাপ্পুসহ ৫ জন ধর্ষক গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

ঢাকার আশুলিয়ায় গার্মেন্টস কর্মী’কে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মনিরুল ইসলাম @পাপ্পুসহ ৫ জন ধর্ষক গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.৩৯ এএম
  • ৬৪৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার গার্মেন্টস কর্মী’কে পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মনিরুল ইসলাম @পাপ্পুসহ ০৫ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি মনুষ্য অপরহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় গার্মেন্টস কর্মী আঁখি আক্তার(২০)’কে পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মনিরুল ইসলাম @পাপ্পুসহ ৫ ধর্ষক’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ গ্রেফতারকুতরা হলো মোঃ মনিরুল ইসলাম @ পাপ্পু (২৫), জেলা-ঢাকা, মোঃ আহসান আহম্মেদ রায়হান (২২), জেলা-ঢাকা, মোঃ রফিকুল মিয়া (২২), জেলা-রংপুর, মোঃ আরাবি হুসাইন শান্ত (১৯), জেলা-ফরিদপুর ও মোঃ জুয়েল (২২), জেলা-কিশোরগঞ্জ। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত এবং তাদের কৃত অপরাধের কথা স্বীকার করে।

ঘটনার বিবরণ ও আসামীদের স্বীকারোক্তিতে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন গার্মেন্টস কর্মী। গত ২২ ফেব্রুয়ারি ভিকটিম তার বান্ধবীসহ আশুলিয়ার নিশ্চিন্তপুর স্কুল মাঠে ঘুরতে যায়। সেখানে কয়েকজন যুবক ভিকটিমসহ তার বান্ধবীর মোবাইল ফোন ও টাকা পয়সা জোরপূর্বক কেড়ে নেয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত আসামীরা টাকা ফেরত দেওয়ার কথা বলে ভিকটিমকে আশুলিয়ার ইয়ারপুরের বাঁশ বাগান নামক স্থানে আসতে বলে। ভিকটিম সরল বিশ্বাসে ধৃত আসামীদের কথামতো একই স্থানে গেলে ধৃত আসামিরা বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেয়। ভিকটিম তাদের কথায় রাজি না হয়ে ঘটনাস্থল হতে নিজ বাসায় চলে আসে। পরবর্তীতে ভিকটিমকে পুনরায় টাকা ফেরত দেওয়ার কথা বলে কৌশলে একই স্থানে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে ধৃত আসামীরা পূর্বপরিকল্পনা মোতাবেক বাঁশ বাগানের ভিতরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রর্দশনপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম কোন উপায় না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনকে আসতে দেখে আসামীরা ঘটনাস্থল হতে দ্রুত কৌশলে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!