1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মানসিক ভারসাম্যহীন কুপিয়ে হত্যা । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে মানসিক ভারসাম্যহীন কুপিয়ে হত্যা ।

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১.২১ এএম
  • ৮৮৫ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে তিন সন্তানে জনক মোঃ আবুল বাসার হাওলাদার (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা । শনিবার গভীর রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত আবুল বাসার একই গ্রামের আলেম হাওলাদারের ছেলে । রোববার সকালে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার ময়নাতদন্তের মাদারীপুর মর্গে প্রেরন করেছে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে আলেম হাওলাদারের ছেলে তিন সন্তানের জনক মোঃ আবুল বাসার হাওলাদার দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকায় ভিক্ষাবৃত্তি করে রাতে ওই এলাকার কয়েকটি মুদি দোকানের পাশে একটি বেঞ্জে ঘুমাতো । প্রতিদিনের মত ভিক্ষাবৃত্তি শেষে শনিবার রাতে ওই একই বেঞ্জে রাত্রিযাপন কালে দুবৃর্ত্তরা মোঃ আবুল বাসার হাওলাদারকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় । রোববার সকালে এলাকাবাসি আবুল বাসারের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করে । এলাকাবাসি জানায়, উক্ত স্থানে মুদি দোকানের মালামাল চুরি করতে আসা দুবৃর্ত্তরাই এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে । নিহতের স্ত্রী রাসিদা বেগম জানান, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাই । রাজৈর থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশের গোলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!