1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসা‌রে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ দি‌লেন আবেদ আলী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ডাসা‌রে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ দি‌লেন আবেদ আলী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৫.২১ পিএম
  • ৬১৬ জন পঠিত
টেকেরহাট (মাদারীপুর)  সংবাদদাতা।:
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের দিনমজুর ইসমাইল তালুকদারের বাড়ি আগুনে পুড়ে সব ছাই হয়েছে। সেই ক্ষ‌তিগ্রস্থ‌্য প‌রিবার‌কে বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ইউএসএ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আবেদ আলী (জীবন) নগদ ৫০ হাজার টাকা অর্থ প্রদান করেন। এর আগে গেল বুধবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুইটি বসত ঘরসহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ক্ষতিগ্রস্থ পরিবাররা বলেন, অগ্নিকাণ্ডে আমাদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এসময় নগদ অর্থ সহায়তা পেয়ে আমরা অনেক খুশি। এই মানবিক সহায়তা নগদ টাকা পেয়ে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো।
ইউএসএ বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ আবেদ আলী (জীবন) বলেন, এলাকার যে কোনো সংকটে আমি ও আমার ফাউন্ডেশন আপনাদের পাশে আছে এবং থাকবে। ক্ষতির তুলনায় হয়তো এই অর্থ সামান্য। কিন্তু এই সামান্য অর্থ আপনাদের ঘুরে দাঁড়াতে সাহস দিবে বলে আমি বিশ্বাস করি। আমি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম‌্যান প্রার্থী হতে চাই। আপনাদের পাশে থাকতে চাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!