1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৮৪৭ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রাস্তি-পুরানবাজার সড়কের আহমদীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই তরুণের নাম তারক পাল (২২)। তিনি সদর উপজেলার রাস্তি এলাকা বাবু পালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইটবোঝাই করে একটি ট্রাক মাদারীপুর শহরের পুরানবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাস্তি-পুরানবাজার সড়কের আহমদীয়া মাদ্রাসার সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারক। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন মোটরসাইকেল আরোহী তারক পাল। পরে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। নিহত তরুণের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!