1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শাজাহান খানের হাত ধরে আ’লীগে যোগ দিলেন অর্ধশত নেতা-কর্মী - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

শাজাহান খানের হাত ধরে আ’লীগে যোগ দিলেন অর্ধশত নেতা-কর্মী

  • প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫.০৯ পিএম
  • ৬৩৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বিভিন্ন দল ও গ্রুপের অর্ধশত নেতা-কর্মী আওয়ামীলীগের সভাপতিম-লীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের হাত ধরে আ’লীগের যোগ দিলেন। শুক্রবার রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার কুলপদ্ধী এলাকায় আসন্ন সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী জনসভায় এসব নেতা-কর্মী যোগ দেন। এর আগেও একাধিক নেতা-কর্মী শাজাহান খানের গ্রুপে যোগ দিয়েছেন।

আওয়ামীলীগের মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের সভাপতিম-লীয় সদস্য শাজাহান খান বলেন, ‘এদেশ যত উন্নয়ন হয়েছে, তার পুরো অংশীদার আওয়ামীলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই, এ অঞ্চল উন্নয়নের জোয়ারে ভাসছে। আর মাদারীপুরে আমার পিতা থেকে আমি ও আমার সন্তানরা জনগণের সেবা করে যাচ্ছি। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার পুত্র আসিবুর রহমান খানকে উৎসর্গ করে যাচ্ছি। তিনি আজীবন মানুষের সেবা করে যাবে।’

এসময় কুলপদ্ধি এলাকার বাবু উত্তম কুমার পোদ্দার, মো. কবির হোসেন, আবুল কাসেম শরীফ, মো. মন্টু খান, উচ্ছ্বস হোসেনসহ অর্ধশত নেতা-কর্মী ফুলের তোড়া দিয়ে আ’লীগের শাজাহান খানের গ্রুপে যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কালাম আকন। সভা সার্বিকভাবে পরিচালনা করেন পৌর যুবলীগের সদস্য মো. রুবেল খান ও সঞ্চলনা করেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার।

এসময় শাজাহান খান সরকারের নানা উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য রাখেন। পরে আসন্ন সদর উপজেলা নির্বাচনে তার বড় ছেলে আসিবুর রহমান খানকে সবার সাথে পরিচয় করে দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!