1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৫টি ককটেল বোমা উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে ৫টি ককটেল বোমা উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৩.৪০ পিএম
  • ৬২৪ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরে ৫ ককটেল বোমা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার বিকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকার কেরামত আলী মীরের ঘর থেকে এই বোমা উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে বোমা ডিসপোজাল একটি ইউনিট এসে মস্তফাপুর বড়মেহের এলাকায় তা নিস্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সদর উপজেলার ঝিকরহাটি স্থানীয় আধিপত্য নিয়ে এনামুল দর্জি ও ইকবাল দর্জি দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে হাতবোমা ও ককটেল বোমা বিস্ফরণ শুরু হয়। এ সময় পুলিশ দেখতে পায় মহাসিন মীর, সজল মীর ও এনামুল দর্জিসহ ১০-১২ জন লোক একটি ককটেল বোমার বালতিসহ দৌড়ে পালাচ্ছিল। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ককটেল বোমা ভরা বালতিটি কেরামত আলী মীরের ঘরে রেখে পালিয়ে যায়। এসময় ওই ঘর থেকে বালতিতে থাকা পাঁচটি তাজা ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে পুলিশ বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে ঢাকা থেকে একটি বোম ডিসপোজাল ইউনিট এসে রাত সাড়ে ৯টার দিকে বড়মেহের এলাকায় ককটেল বোমাগুলো নিস্ক্রিয় করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বালতিতে ভরা পাঁচটি তাজা বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করা হয়েছে। যারা বোমাগুলো রেখে পালিয়ে গেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!