1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভুয়া ডিবি পরিচয় দেয়া ছয় অপহরণকারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

রাজৈরে ভুয়া ডিবি পরিচয় দেয়া ছয় অপহরণকারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৫৮৫ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে ভূয়া ডিবি পরিচয় দেয়া ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় মাইক্রোবাসও জব্দ করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার দুপুরে মাদারীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল আহসান।

গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর জেলার সাতুরিয়া উপজেলার ডুমজুরি গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩২), একই গ্রামের আলতাব খানের ছেলে মো. তালেব খান (২৯), একই গ্রামের মৃত মুনসুর আলী গাজীর ছেলে মো. জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), একই উপজেলার চিরাপাড়া গ্রামের ছালেক শরীফের ছেলে মো. মিরাজ শরিফ (৩৫), একই উপজেলার বড় বিড়ালজুরি গ্রামের মৃত আলী আকবার হাওলাদারের ছেলে মো. খাইরুল ইসরাম হাওলাদার (৩৮) এবং একই গ্রামের মৃত কেএম রুহুল আমিন খলিফার ছেলে জুনায়দুল আমিন ওরফে কে এম রুবেল (৪৫)।

সংবাদ সম্মেলণে মো. কামরুল আহসান বলেন, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে কাজল ভূইয়া নামে এক ব্যবসায়ী জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে মোকাম করার জন্য রওনা করে। এসময় বেলা পৌনে ১টার দিকে টেকেরহাট ঘোষালকান্দি হাওলাদার টাওয়ারের কিং রেষ্টুরেস্টের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর পৌঁছালে একটি সাদা রংয়ের মাইক্রোবাস দ্রুত গতিতে এসে কাজল ভূইয়াঁর পথরোধ করে চারিদিক থেকে ঘিরে ধরে। এসময় ৮ থেকে ৯ জন লোক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাজল ভূইয়াকে জোর পূর্বক অপহরণ করে তাদের ব্যবহৃত মাইক্রোবাসে উঠিয়ে মারপিট করতে থাকে এবং মাইক্রোবাসটি গোপালগঞ্জ রোডের দিকে যেতে থাকে। পরে তারা কাজল ভূইয়াঁকে মারপিট করে তার আত্মীয় স্বজনদের নিকট ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করনে।

তিনি আরো বলেন, কাজল ভূইয়াঁকে অপহরন করাকালীন সময়ে সেখানে থাকা স্থানীয় লোকজন বিষয়টি দেখে দ্রুত টেকেরহাট ডিউটিরত পুলিশকে সংবাদ দিলে রাজৈর থানা পুলিশ নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে অপহরনকারী মাইক্রোবাসটিকে থামাতে সক্ষম হয়। থামানোর পর মাইক্রোবাসটির মধ্য হতে ভিকটিমকে উদ্ধার করে অপহারণকারীদের গ্রেফতার করে এবং তাদেরকে হেফাজতে নেয়। এঘটনায় রাজৈর থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!