1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মহাতান্ত্রিক গুরুর মূলহোতা হাকিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে মহাতান্ত্রিক গুরুর মূলহোতা হাকিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৮.১৯ এএম
  • ১০৯৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে লাখ লাখ হাতিয়ে নেয়ার মূলহোতা হাকিম চৌধুরীকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা পুলিশ। ১৩ সেপেটম্বর রোববার ভোরে চট্টগ্রামের রাউজান থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, টাকার বিনিময়ে মহাতান্ত্রিক গুরু সব রোগ সারাতে পারে, ভারতীয় জি-বাংলা ও দেশের বেশ কয়েকটি টিভিতে দীর্ঘদিন ধরে এমন বিজ্ঞাপন দিয়ে আসছে একটি প্রতারক। নানা ধরনের রোগের মুক্তির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। গত ৯ আগস্ট এই প্রতারকচক্রের কাছে মাদারীপুরের এক গৃহীনি ৫৮ লাখ টাকা খুইয়ে বিচারের আশায় সদর মডেল থানায় একটি মামলা করে। পরে অভিযান চালিয়ে গত ২৬ আগস্ট প্রথম ধাপে ৪ লাখ টাকা উদ্ধারসহ এই চক্রের সদস্য জসিম উদ্দিন ও আবদুর রহমান আমানকে চট্টগ্রামের রাউজান থেকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৪দিন অভিযান চালিয়ে মূলহোতা হাকিম চৌধরীকে রোববার ভোরে একই স্থান থেকে গ্রেফতার করে মাদারীপুর জেলা পুলিশ। হাকিমকে নিয়ে দ্বিতীয় ধাপের অভিযান শেষে স্থানীয় থানায় আইনিপ্রক্রিয়ার মাধ্যমে তাকে মাদারীপুর নিয়ে আসা হবে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, চেহারা পরিবর্তণ করে টিভিতে বিজ্ঞাপন দেয়া হাকিমকে সহজেই কেউ চিনতে পারতো না। এই চক্রের ১৮ থেকে ২০ জন সদস্য রয়েছে। যারা সবাই চট্টগ্রাম থেকে সারাদেশে প্রতারণা কাজে লিপ্ত। বিনাপুঁজিতে এদের প্রত্যেকের মাসে প্রায় আয় ৬ থেকে ১২ লাখ টাকা। বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!