1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পৌরভবনের পাশ থেকে ৮ জুয়াড়ি আটক - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে পৌরভবনের পাশ থেকে ৮ জুয়াড়ি আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১১.২২ এএম
  • ৬৭৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার আলমদস্তা এলাকার রাজৈর পৌরসভা ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃতদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

আটককৃতরা হলো- উপজেলার মজুমদার কান্দির মোঃ আল আমিন মোল্লা(৩০), নাজির মোল্লা (৪০), কাওসার মোল্লা (৩৫), দক্ষিন রাজৈরের নিপ্পন মন্ডল (২৮), মানিক শেখ (২২), আলমদস্তার সুমন বেপারী (২৪), মেহেদী কবিরাজ (২২), সুমন শেখ (২১)।

রাজৈর থানার (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান,, রোববার রাতে রাজৈর বাসস্ট্যান্ডে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি পালন করছিলেন এস আই শেখ শাহজালাল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় রাজৈর পৌরসভা ভবনের পাশে মেহগনি বাগান থেকে ৮ জুয়াড়িকে আটক করেন তিনি। এসময় তাদের কাছ থেকে নগদ ৩৬০০ টাকা ও তাস সহ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!