1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১১.২৭ এএম
  • ৬১৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরে পিকনিকের বাসে সামনে বসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত রাধাকান্ত হালদার ওরফে রাধিকা (৫০) মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাধাকান্ত হালদার মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামের মৃত মহেন্দ্র হালদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার সকালে সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া’র ‘নিত্যানন্দ গোষ্মামী স্মৃতি সংঘ’ ক্লাব থেকে নড়াইলে পিকনিকে যায় অর্ধশত মানুষ। পিকনিক শেষে ফেরার পথে বাসে সামনে বসা নিয়ে একই এলাকার সুশীন হালদারের ছেলে মিল্টন হালদার ও জগদীশ বৈরাগীর ছেলে প্রকাশ বৈরাগীর কথার কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে রাতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের দায়িত্ব নেয় এলাকার মুরব্বিরা। কিন্তু বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হালদার ও বৈরাগী বংশের দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় অন্তত ৩০ জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখান থেকে রাধাকান্ত হালদারকে রাজধানীর পপুলার হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রাধাকান্ত হালাদারের স্ত্রী মিতালী হালদার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তদন্ত শেষে হত্যার ধারা যোগ করে আদালতে চার্জশিট প্রদান করা হবে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশী টহল জোড়দার করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!