1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুস সালাম থেকে সিরিয়াল রেপিস্ট গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর দারুস সালাম থেকে সিরিয়াল রেপিস্ট গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৮.৪৩ এএম
  • ৯৪৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের নৃশংস ও ঘৃন্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বর্তমান সমাজে যৌন নিপীড়ন সামাজিক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে এবং এর থেকে রেহাই পাচ্ছে না অপ্রাপ্ত বয়স্ক মেয়েরাও। এমন ঘৃণ্য অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র‌্যাব-৪ সুত্র জানায়, ১২সেপ সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন বাংলা কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সিরিয়াল র‌্যাপিষ্ট সৈয়দ মনির হোসাইন @ মশিউর @ মইনুল ইসলাম(৩৪), জেলা-বরগুনা’কে গ্রেফতার করা হয়।
ধর্ষনকারী সৈয়দ মনির হোসাইন @ মশিউর @ মইনুল ইসলাম(৩৪), সুকৌশলে ভিকটিমকে মোবাইল এর মাধ্যমে বিগত ৮ মাস যাবৎ ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুসলিয়ে আপত্তিকর ছবি সংগ্রহ করে এবং অবৈধ সম্পর্ক স্থাপনের পাশাপাশি টাকা না দিলে সে সব আপত্তিকর ছবি, অডিও, ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পেশায় স্যানিটারি মেকানিক এবং জিজ্ঞাসাবাদ ও তথ্য উপাত্ত থেকে জানা যায়, সে একজন সিরিয়াল রেপিস্ট। এছাড়াও সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের মোবাইল নম্বর সংগ্রহ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠ ও আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেখিয়ে ধর্ষণ করে আসছিলো এবং এক পর্যায়ে ঐ সকল আপত্তিকর ছবি ডিলিট করার জন্য টাকা দাবি করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!