1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অভাব অনটনে যুবকের আত্মহত্যা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে অভাব অনটনে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৯.১৪ এএম
  • ৬১২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি॥
মাদারীপুরে অভাব অনটন ও পারিবারিক কলহের কারণে সাইদুল ইসলাম মেহেদী (২৬) নামের এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের নতুন বাসস্টান্ড এলাকার একটি ভাড়া বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম মেহেদী রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ওহাব বেপারির ছেলে। তিনি মাদারীপুর একটি পরিবহনের সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৬ মাস ধরে মাদারীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার নিয়ামুল হক ভুইয়ার বাড়িতে স্ত্রী ও দুই বছরের একটি পুত্র সন্তান নিয়ে ভাড়া থাকতেন সাইদুল। সংসারে বিভিন্ন অভাব অনটন নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত ৪/৫ দিন আগে স্ত্রী সাইদুল ইসলামের সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়। এরপরে সাইদুল তার ব্যক্তিগত মোবাইল বন্ধ করে রাখে। বুধবার রাতে সাইদুল ঘরের দরজার তালা বন্ধ করে ফ্যানের রডের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘরের ভিতরে কোন সারাশব্দ না পেয়ে প্রতিবেশীরা জানালা দিয়ে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজার তালা কেটে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!