1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে কৃষকের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কালকিনিতে কৃষকের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১.০৬ এএম
  • ৬১৮ জন পঠিত

মাদারীপুর
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. দিদার হাওলাদার-(৪৮) নামে এক অসহায় কৃষকের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে করে নগদ অর্থসহ প্রায় লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। আজ বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দিদারের মেয়ের জামাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছেন দিদারের পরিবার। এদিকে দোষীদের খুঁজে বের করে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের অসহায় কৃষক দিদার হাওলাদারের ঘরে রাতে অগ্নি সংযোগ করে পালিয়ে যায় অগ্নিসংযোকারীরা। পরে মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছরিয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক দিদার হাওলাদারের ঘর ও নগদ অর্থসহ মালামাল পুরে ছাই হয়ে যায়। এতে করে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী দিদারের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানায় অভিযোগকারী দিদারের স্ত্রী হাসিনা বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়ে জামাইর সাথে বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তাই আমরা তাদের নামে মামলা করবো।
এ ব্যাপারে কালকিনি থানার এস.আই মো. রাজিব হোসেন বলেন, অগ্নি সংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং এই ঘটনায় থানায় অভিযোগ করেছে ভূক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!