1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জমি নিয়ে বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে জমি নিয়ে বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

  • প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ৯.২১ এএম
  • ৬১০ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে দুইজনকে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনের ঘটনাও ঘটেছে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শনিবার সকালে মাদারীপুরের কালকিনির ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়া জানায়, কালকিনির ভবানীপুর গ্রামের শহিদুল বেপারীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার সালাম শিকদারের সাথে। শনিবার সকালে শহিদুল বিরোধপূর্ণ জমি দখল নিতে ভেকু দিয়ে মাটি কাটতে যায়। এতে বাঁধা দেয় সালাম শিকদার। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহিদুল ও তার সমর্থদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে সালাম ও তার লোকজনের বিরুদ্ধে। এ সময় আহত হয় দুইজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
ভুক্তভোগী শহিদুল বেপারী বলেন, আমি জমি কিনেছি। আমার দলিলও আছে। কিন্তু জমি দখলে যতবার যেতে যাই, ততপর সালাম শিকদার লোকজন নিয়ে বাঁধা দেয়, হামলা চালায়। আমি এই ঘটনার বিচার চাই।
অভিযুক্ত সালাম শিকদার বলেন, জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলাও চলমান। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই শহিদুল লোকজন নিয়ে জমি দখল করতে গেলে উত্তেজনা দেখা যায়। পরে আমাদের লোকজনকে দুরে সরিয়ে নেই।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!