1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১১.২৫ এএম
  • ৭৪৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ওএমআর-এর উত্তর প্রদানকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুশিল। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা পুলিশের সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গত ২৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮টি কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ও ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করায় কয়েকজন ৭ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের তথ্য মতে এই চক্রের সাথে জড়িত থাকায় রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অসীম গাইন ও উজ্জ্বল সরকারের নাম পাওয়া যায়। কিন্তু তাদের গ্রেফতার করা যায়নি। তবে প্রযুক্তির মাধ্যমে এ চক্রের সাথে জড়িত রনি বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি রাজৈর উপজেলার নাগরদী গ্রামের হৃদকমল বিশ্বাসের ছেলে। প্রাথমিকভাবে তিনি প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত বলে স্বীকার করেছে। বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরো বলেন, এই চক্রের মূল হোতা অসীম গাইন ও তার সহযোগিরা বিভিন্ন প্রার্থীর কাছ থেকে নগদ টাকা ও স্ট্যাম্পে সই নিয়ে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকতো। এরা এর আগেও বিভিন্ন পরীক্ষায় এমন অপকর্ম করেছে। এদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!