1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে কলেজছাত্রীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

কালকিনিতে কলেজছাত্রীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৮.১৮ পিএম
  • ৫৫৮ জন পঠিত

কালকিনি
মাদারীপুরের কালকিনিতে-(১৮) বছর বয়সের এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. নাজমুছ সাকিবসহ তিনজনকে আসামী করে আদালতে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন ওই কলেজছাত্রীর পরিবার। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

মামলা, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের দক্ষিন সাহেবরামপুর গ্রামের শাহাবুল বেপারীর লম্পট ছেলে নাজমুছ সাকিবের সঙ্গে একই এলাকার ধর্ষিত ওই কলেজছাত্রীর প্রায় দুই বছর পূর্বে প্রেমের সম্পর্ক তেরী হয়। এর সুত্র ধরে গত শুক্রবার রাতে ওই কলেজছাত্রীকে তার বসতঘরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক নাজমুছ সাকিব ধর্ষন করে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। পরে এই ঘটনা জানতে পেরে স্থানীয় সালিসরা লম্পট নাজমুছ সাকিবকে জিজ্ঞেস করলে ওই কলেজছাত্রীকে বিয়ে করবে বলে আশ^াস দেন। কিন্তু ঘটনার বেশ কয়েকদিন পার হলেও ওই কলেজছাত্রীকে বিয়ে না করে ধর্ষক এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে উপায়ান্ত না পেয়ে ওই কলেজছাত্রীর মা বাদি হয়ে ধর্ষক মো. নাজমুছ সাকিবসহ তার পরিবারের তিনজনকে আসামী করে আদালতে একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরন করেন।

মামলার বাদী ধর্ষিত ওই কলেজছাত্রীর মা কান্না জরিত কন্ঠে অভিযোগ করে বলেন, আমার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করেছে নাজমুছ সাকিব। কিন্তু এখন আমার মেয়েকে বিয়ে করতে চায়না বলে ধর্ষকসহ তার পরিবারের তিনজনের নামে আমি মামলা করেছি। আমি এর বিচার চাই।
এ বিষয়টি যানার জন্য অভিযুক্ত ওই পরিবারের সাথে যোগাযোগের জন্য চেষ্টা করা হলে তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সালিস বলেন, এই ঘটনা জানতে পেরে আমরা লম্পট নাজমুছ সাকিবকে জিজ্ঞেস করলে ওই কলেজছাত্রীকে বিয়ে করবে বলে আশ^াস দেন। কিন্তু পরে ঘটনার বেশ কয়েকদিন পার হলেও ওই কলেজছাত্রীকে বিয়ে না করে ধর্ষক ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে ওই লম্পটের বিরুদ্ধে এই ধরনের ঘটনা আরো আছে।

এ ব্যাপারে কালকিনি থানার এস.আই মোঃ ফয়সাল বলেন, কলেজছাত্রীকে ধর্ষনের ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। পরে ওই যুবতীকে মেডিকেল পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!