1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে ব্যবসায়ীর পা ভেঙ্গে দেয়ার অভিযোগ - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

কালকিনিতে ব্যবসায়ীর পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৯.১৬ এএম
  • ৫৬৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
পূর্ব শত্রুতা ও বাস কাউন্টারের যাত্রী নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. নুরুল ইসলাম সরদার-(৫৮) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তার পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এবং এসময় আহত হয় নারীসহ কমপক্ষে পাঁচজন। পরে স্থানীয় লোকজন আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। আজ শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।
এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গ্রামের কালাম সরদারের সাথে একই গ্রামের জাহিদ সরদারের বাস কাউন্টারের যাত্রী ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে কালাম সরদারের ভাই ব্যবসায়ী নুরুল ইসলাম সরদারকে কুঁপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখেন প্রতিপক্ষের লোকজন। এতে করে ওই ব্যবসায়ীর ডান পা ভেঙ্গে যায়। হামলাকারীদের বাঁধা দিলে আহত হয় জান্নাত, আবু সালেহ ও নারীসহ কমপক্ষে পাঁচজন। পরে স্থানীয় লোকজন আহত নুরুল ইসলাম সরদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
আহত ব্যবসায়ী নুরুল ইসলাম সরদারের ভাই কালাম সরদার অভিযোগ করে বলেন, বাস কাউন্টারের যাত্রী নিয়ে বিরোধের জের ধরে হেলাল সরদার, সজিব সরদার ও জাহিদ সরদারসহ বেশ কয়েকজন মিলে আমার ভাইয়ের পা ভেঙ্গে দিয়েছে। এবং তারা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করেছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবো।
এ ব্যাপারে খাঁশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. মনঞ্জুরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!